• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাউফলে উত্তপ্ত সড়কে ছিটানো হচ্ছে পানি

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
টানা তীব্র তাপদাহ থেকে একটু স্বস্থির জন্য পটুয়াখালীর বাউফল পৌর শহরের বিভিন্ন সড়কে পানি ছিটানো হচ্ছে। পৌরসভার ট্রাকে ট্যাংকি বসিয়ে ছিদ্রযুক্ত পাইপের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। ফলে কিছুটা হলেও পৌর নাগরিক ও পথচারীরা সড়কের উত্তাপ থেকে স্বস্থি পাচ্ছেন।

পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের নির্দেশে প্রতিদিন পৌর সড়কে পানি ছিটানো হচ্ছে।এবিষয়ে পৌরনির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, তীব্র তাপদাহের কারণে পথচারীদের উত্তপ্ত সড়ক দিয়ে চলাচল এক রকম কষ্ট কর হয়ে পরেছে। তাই কিছুটা স্বস্থির জন্য পৌর মেয়রের নির্দেশে সড়কে পানি ছিটানোর ব্যাবস্থা করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, তীব্র তাপদাহের কারণে উত্তপ্ত সড়কে পানি ছিটানোর পর পরই তা শুকিয়ে যাচ্ছে। এদিকে আজ সোমবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এক ঘন্টা শহর ও শহরতলীর আশপাশের কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও কলেজ পরির্দশন করে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। শ্রেণীকক্ষে ফ্যান থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, তাপদাহের কারণে ঘরে ঘরে জ্বর ও ডায়েরিয়া দেখা দিয়েছে। তাই অভিভাবক তাদের সন্তানদের অসুস্থতার কথা চিন্তা করে তাদেরকে স্কুলে পাঠাচ্ছেন না। এদিকে গুগলে বাউফলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস দেখানো হলেও অনুভব হচ্ছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category