• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাউফলে জামায়াত বড় ঘাঁটি করেছে ,জামায়াতকে প্রতিহত করতে হবে

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী -২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বাউফলে জামায়াত বড় ঘাঁটি করেছে ,জামায়াতকে প্রতিহত করতে হবে । জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলমকে লাগবে ।আমি আপনাদের সাথে আছে,আপনাদের সাথে থাকবো।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ১ টার দিকে পৌর শহরের পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শহিদুল আলম তালুকদার বলেন , মনোনয়ন ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সাথে থাকবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন এ মনোনয়ন মানি না? আপনাদের সকলকে আহ্বান জানাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করে এই আসনটি বিএনপিকে উপহার দেই।

তিনি আরও বলেন,আমিই প্রথম এ আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হই। আমার হাত ধরেই এ আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ চেনে আমি কেমন।

তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি কেবল একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, জুলুম সহ্য করেছেন। আজ যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।

দোয়া–মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব।দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন, সাবেক এমপি শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, তাঁর ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category