• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাউফলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মোঃ ফোরকান, জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ জুন) বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন।এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বাউফল পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসুকে ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category