• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাউফলে ভিক্ষুকের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে রুশিয়া বেগম (৪০) নামের এক ভিক্ষুক পরিবারের একটি বসত ঘর সম্পুর্ণ ভেঙে ফেলা হয়েছে।শনিবার (৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের গাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার জানান, রুশিয়া বেগমের পরিবারটি নিজ পৈতৃক সম্পত্তিতে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। গত কয়েক মাস ধরে ওই সম্পত্তি নিজের দাবি করে রুশিয়ার ভাইয়ের ছেলে হাসান । এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। ঘটনার দিন রাত দেড়টার দিকে হাসানের নেতৃত্বে জহিরুল, লিটন, জাকিয়া, সাঈদ, জাহিদুল আতিকসহ ১০/১২জনের একটি দল রুশিয়ার ঘরে হামলা চালিয়ে রুশিয়ার ঘরটি সম্পূর্ণ ভেঙে পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয়।

ভুক্তভোগী রুশিয়া বেগম বলেন, আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমাকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে, আজকে আমার ঘরটি ভেঙে ফেলছে। আমি ভিক্ষা করে মানুষের সাহায্য নিয়ে ঘরটি করেছি।

অভিযুক্ত হাসান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাতে কে বা কারা ঘরটি ভেঙেছে আমরা জানি না।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়ায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category