• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাউফলে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ে গেল বসতঘর

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মাদকাসক্ত ছেলে রেজাউল করিম রাজিবের (২৭) দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোশারফ ফকিরের বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোশারফ ফকিরের ছেলে রেজাউল করিম রাজিব অতিরিক্ত মাদক সেবনের করতো । ঘটনার দিন সকালে পরিবারের কেউ বাড়িতে না থাকায় রাজিব ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এগিয়ে এসে চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোশারফ ফকির বলেন, সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন কোথায় যাব, কীভাবে চলব কিছুই বুঝতে পারছি না। ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করেছি, এখন আমি নিঃস্ব।

বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, যেখানে আগুন লেগেছে, সেই স্থান আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category