• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগাতিপাড়ায় প্রতিপক্ষের আগুনে পুড়ল ঘরের মালামাল

দিনকাল বিডি / ৩১১ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার রামপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ঘরে আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুস্তুম আলী মিলটন বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একই এলাকার এসকেন্দার আলী (৪৫) ও সেলিম রেজা (৪০) তার ঘরের পূর্ব দুয়ারি কক্ষে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরে রাখা পিঁয়াজ, গম, চাল, গো-খাদ্যসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

রুস্তুম আলী মিলটন বলেন, “আমি আগুনের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি প্রতিপক্ষ জানালা দিয়ে আগুন ধরিয়ে তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। আশেপাশের লোকজনের সহায়তায় পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই।”

এ ঘটনায় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category