• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগাতিপাড়ায় সাকার মাউথ ক্যাটফিস ধ্বংস

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় সাকার মাউথ ক্যাটফিস বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মালঞ্চি বাজারে অভিযান পরিচালনা করে বিক্রেতাকে মাছ ধ্বংসের নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। জানা গেছে, আড়তদারের থেকে সংগ্রহ করে খুচরা বিক্রির উদ্দেশ্যে সাড়ে ৬ কেজি মাছ লুকিয়ে রাখে বিক্রেতা আব্দুস সামাদ। তথ্য পেয়ে মাছগুলো বাজেয়াপ্ত করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং তাকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার। তারা বলেন, এই মাছ জলজ পরিবেশের দেশীয় প্রজাতির মাছের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনি মানবদেহের জন্য ক্ষতিকর। এ মাছ খাওয়ার ফলে মানুষ বিভিন্ন প্রকার দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হতে পারে। তাই জনস্বার্থে সকলকে এই মাছ চাষ, ক্রয়-বিক্রয়, মজুদ করণ হতে বিরত থাকার জন্য অনুরোধও করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category