• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি
‘জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ‘বড়াল সভা’ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম লেলিন প্রমুখ।
আলোচনা সভায় সকল ইউপি সচিব, হিসাব সহকারী, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category