• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগাতিপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ার অধীনে প্রত্যেক পূজা মণ্ডপের সামাজিক নিরাপত্তা, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নিশ্চিত করণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক টিম গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক নেকবর হোসেন, পাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান তবি, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন, দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উক্তসভার সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘রাজশাহী বিভাগের মধ্যে বাগাতিপাড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি সব চেয়ে ভালো। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। এজন্য পূজার এই কয়দিন সবাই মিলে কমিটি গঠন করে উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category