• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগাতীপাড়ায় অশালীন মন্তব্য ও হত্যার হুমকিদাতা শুভ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতীপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে অশালীন মন্তব্য ও এক মন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শুভ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাগাতীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে অভিযুক্ত শুভ। এছাড়া তিনি এক মন্ত্রীকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

আরও জানা গেছে, অভিযুক্ত শুভ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগাতীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বাগাতীপাড়া থানার ওসি জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category