• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটের রামপালে ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন-ই ৩-৪ জন রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এভাবে ডেঙ্গু রোগী বাড়তে থাকলে পরিস্হিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলা আশংকা করছেন চিকিৎসকগণ।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, উপজেলা পর্যয়ে ডেঙ্গুর প্রাদূর্ভব ছড়িয়ে পড়েছে। গত জুন মাসের ৯ তারিখ থেকে ডেঙ্গু রোগী ভর্তি করা শুরু করা হয়। জুন থেকে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত রোগীর সংখ্যা স্বাভাবিক থাকলেও এরপর থেকে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। গত সাড়ে ৩ মাসে ৩৩০ জন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৭ জন পুরুষ ও ১৩ জন মহিলা রোগী। সেপ্টেম্বর মাসে রোগীর সংখ্যা কমার আশা করা হলেও বরং আরও বৃদ্ধি পাচ্ছে। সার্বিকভাবে এ উপজেলা ডেঙ্গুর ভয়াবহতা ধারণ করেছে। ডেঙ্গুর রোগ বাহিত এডিস মশা নিয়ন্ত্রণে উপজেলার কয়েকটি স্থানে সচেতনতামূলক সভা করা হলেও এর তেমন কোন প্রভাব পড়েনি বলে হতাশা ব্যাক্ত করেন ওই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category