• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে আড়াই কেজি গাঁজাসহ আটক ১

দিনকাল বিডি / ২৩১ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ সিরাজ মোল্লা(৫০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএম পরিবহন থেকে তাকে আটক করা হয়। সিরাজ মোল্লা বরিশাল জেলার মুলাদী উপজেলার আজগর মোল্লার ছেলে। সিরাজ মোল্লা জানান, মোরেলগঞ্জের খাউলিয়া গ্রামের জনৈক কালুর নিকট ওই গাঁজার চালানটি পৌছে দেওয়ার জন্য সে বহন করছিলো, যার স্থানীয় মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ বিষয়ে অভিযানে থাকা ডিবি পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার বলেন, ঢাকা থেকে শরণখোলা গামী বিএম পরিবহনে মাদক বিক্রেতা সিরাজ মোল্লা যাত্রীবেশে গাঁজার একটি চালান নিয়ে মোরেলগঞ্জের পল্লীমঙ্গল এলাকায় নামবে এমন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে অনুসরণ করা হয়। মোরেলগঞ্জ স্ট্যান্ডে গাড়িটি পৌছালে সিরাজকে গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category