• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে ঈদ পুনর্মিলনী থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে দলীয় ঈদ পুনর্মিলনী থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০১ জুলাই) দুপুরে সরুইস্থ দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এদিকে শাহেদ আলী গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। তিনি বলেন, প্রতি বছরই আমরা ঈদ পুনর্মিলনী করে থাকি। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু প্রশাসন তারাতারি শেষ করার জন্য আমাদের চাপ দিচ্ছিলেন। নেতাকর্মীদের আসতে বাঁধা দিয়েছেন। শাহেদ আলী রবিকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে। অনুষ্ঠান থেকে ফেরার পথে কচুয়া উপজেলা শ্রমিকদল নেতা জাহাঙ্গীরকে মোটরসাইকেলসহ আটক করেছে।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের আটক ও মামলা দিয়ে বিএনপিকে দমীয়ে রাখা যাবে না। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয় পেয়েছে। যার কারণে পুলিশকে দিয়ে আমাদেরকে এভাবে হয়রানি করছে। অতিদ্রæত দলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম সরুইস্থ দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করেন। পূর্ব নির্ধারিত সময় শনিবার দুপুরে বিভিন্ন এলাকা আসা কয়েক হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয় ঈদ পুনর্মিলনী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি নাশকতা মামলায় শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। #

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category