• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে গরমে স্বস্তি দিতে স্যালাইন ও শরবত বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে তীব্র দাবদাহে অতিষ্ট সাধারন মানুষ। গত ‍তিনদিনে ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৯, ৪০ ও ৪১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। প্রচন্ড গরমে গলছে রস্তার পিচ। সেই সাথে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সকল বয়েসী মানুষ। এমন অবস্থায় বাগেরহাট বাস মালিক সমিতির উদ্যোগে তাপদাহে ওষ্ঠাগত বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে বাসস্টান্ড ও শহরের সাধনার মোড় এলাকায় এ স্যালাইন ও শরবত বিতারন করা হয় । বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় এর নির্দেশনায় প্রচন্ড গরমে বাসযাত্রী, শ্রমজীবী ও সাধারন মানুষের মাঝে বিনামূল্যে শরবত ও স্যালাইন বিতারন করতে পেরে খুশি বাস মালিক সমিতির নেতৃবৃন্দও।

বাগেরহাট আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী বলেন, গত তিনদিন ধরে প্রচন্ড গরম পরেছে বাগেরহাটে। গরমে অতিষ্টি হয়ে উঠেছে সাধারন মানুষ। এমন অবস্থায় আমাদের এমপি শেখ তন্ময় এর নির্দেশে বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। তাপদাহ যতদিন অভ্যাহত থাকবে আমাদের এই কার্যক্রমও অভ্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category