• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন

বাগেরহাটে গুণিজন সম্বধনা পেলেন ৫ সষ্কৃতি কর্মী

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ঃ

বাগেরহাটে গুণিজন সম্বর্ধনা পেলেন ৫ সষ্কৃতি কর্মী । মঙ্গলবার (১৩ জানু)সন্ধ্যায় শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। সম্মাননা প্রাপ্তরা হলেন, কন্ঠ ও সংগীতে আলী মোজেজ আহমেদ,যাত্রাপালা আঃ গনি বরকন্দাজ, ফটোগ্রাফিতে চ্যানেল২৪এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, নৃত্যকলা কোহিনুর আক্তার ও সৃজনশীল সংগঠন হিসেবে বাগেরহাট ফিল্ম সোসাইটি। এসব গুণীজনদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসরপর উত্তরীয় এবং মেডেন পরিয়ে ২০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। ২০২৪ সালে ৫ ক্যাটাগরিতে ৫জন সংষ্কৃতি কর্মীকে এই সম্মাননা প্রদান করা হল। ২০১৩ সাল থেকে সারা দেশে সংষ্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমী থেকে প্রতিবছর পাঁচজনকে সম্বর্ধনা দেয়া শুরু করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গুণীজন সম্বর্ধনার কারণে জেলায় প্রতিবছর গুণিজন তৈরী হয়। দেশের ইতিহাস ঐতিহ্য ও নিজ জেলার সংষ্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এ সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ এই গুণীজন সম্মাননা বাগেরহাট জেলায় মাইলফলক হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category