• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগেরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি।।

“আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও শিশু সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে
বাগেরহাটে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ ইং।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজনে
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে একটি র‍্যালি শুরু হয়ে সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমির হল রুমে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট শিশু কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে
এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট লেডিস ক্লাবের সভাপতি ডাঃ ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।
বক্তারা বলেন, কন্যা শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে। সমাজের প্রতিটি স্তরে কন্যা শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category