• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি। ।।

বুধবার (৫ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এসময়, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার জুলফিকার আদনান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

মেলায় ১০টি স্টলে পান পিঠা, সেমাই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, চিতই, দুধ চিতই, ভেজা চিতইসহ অন্তত ৫০ প্রকারের পিঠার পশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার, পায়েশ, হাতে তৈরি পোশাক ও রুপ চর্চার পন্য প্রদর্শন করা হয়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করবে বলে জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন।

তিনি বলেন, বাগেরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছে। যাদের কাছে ভাল আইডিয়া রয়েছে, পাশাপাশি নিজেদের তৈরি পন্য রয়েছে। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পন্য বিক্রি করতে পারছে না। এজন্যই মূলত আমরা উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন করেছে। এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category