• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগেরহাটে দুই ট্রাক কয়লাসহ ব্যবসায়ী আটকের ৩৬ ঘন্টায় কোন সুরাহা মিলেনি।

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের কচুয়ায় দুই ট্রাক কয়লাসহ ব্যবসায়ী আটক এর ঘটনার ৩৬ ঘন্টা পারহলেও কোন সুরাহা বা আইনগত ব্যবস্থাগ্রহনে পুলিশ প্রশাসনের রহস্যজনক ভূমিকা দেখে হতভম্ব কচুয়া বাসী। বাগেরহাটের কচুয়া উপজেলার বাধার বাজার এলাকায় আমদানী করা দুই ট্রাক কয়লাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অবৈধভাবে কয়লা ব্যবসায়ী আঃ ছালাম সুমন (৩২) উপজেলার গোপালপুর গ্রামের মৃত মাজহারুল ইসলামের ছেলে। সোমবার সকালে বাধাল বাজার এলাকায় ওই কয়লা আনলোড করাকালে স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা প্রশাসন ও পুলিশ কে খবর দেয়। এ খবর পেয়ে ইউএনও নির্দেশে কচুয়া থানা পুলিশ কয়লাবোঝাই ট্রাক ২টিসহ ব্যবসায়ী সুমন কে আটক করে থানায় নিয়ে আসে। এরপর সোমবার দিন ও রাত পার হয়ে মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে নাই। ব্যবসায়ী সুমন স্থানীয় সার ডিলারের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করলেও সে অনৈতকি ব্যবসায় লিপ্ত বলে অভিযোগ রয়েছে। কয়লাসহ আটক হওয়ার পর বিষয়টি ধামাচাপা দিতে একটি চক্র নানা অপতৎপরতা চালায় বলেও জনশ্রæতি ওঠে।
মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহযোগিতায় এ আটক করেন। কয়লার বিষয় এ জন্য যাচাই-বাছাই করতে একটু সময় লাগছে। উপজেলা প্রশাসন থেকে সিজার লিষ্ট ও নির্দেশনা দিলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কচুয়া উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ তাসমিনা খাতুন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ব্যবসায়ী আঃ ছালাম সুমন কে কয়লার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কয়লা ক্রয় করে এনেছে বলে জানালেও ক্যাশমেমো বা কয়লা ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে পারে নাই। এবং কোথা থেকে ক্রয় করেছেন তাও জানাতে পারে নাই। ট্রাক চালকরা বলেছেন নওয়াপাড়া এলাকা থেকে এ কয়লা ট্রাকে বোঝাই করে আনা হয়। যা ছিল সন্দেহ জনক। এ কারনে কয়লাবোঝাই ট্রাক ২টি ও সুমন কে আটক করে থানায় রাখা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থ গ্রহনের জন্য সোমবার সকালেই ওসি কে বলা হয় । কিন্তু ওসি মামলা না নিয়ে নানা ধরনের কথা বার্তা বলে যে, আপনার তহসিলদারকে দিয়ে মামলা করান্ পরে বাধ্য হয়ে মঙ্গলবার রাত ৭ টায় মামলা দায়েয়ের জন্য আদেশ নামা কচুয়া থানায় পাঠিয়েছি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category