• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৬) ও তার সহযোগী রাসেল হোসেন (৩৫) ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) রাত ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশীয়া গ্রামে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় মনির শেখের বাড়ির ছাদ থেকে দুজনকে আটক করা হয়।
বাগেরহাট জেলা ডিবি পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযানে মনির শেখের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন এবং রাসেল হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা। ঘটনার পর ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০৭।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category