• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ

বাগেরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ।।
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”এবারের এই প্রতিপাদ্য নিয়ে
বাগেরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (০১ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক
আহমেদ কামরুল হাসান বেলুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন। পরে আদালত
চত্তরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের উর্ধতন
কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
এদিকে সকালে জেলা বিএনপির আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। জেলা
বিএনপি আহবায়ক ইঞ্জিঃ এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর
রহমান আলম, জেলা শ্রমিকদলের নেতা সরদার আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, তাপশ রায়, শাহীন খান, মোঃ মোজাফফর হোসেন মোজাম, আবু হানিফ হানু সহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে এদিকে জেলা শ্রমিক দলের সাবেক জেলা সভাপতি সরদার লিয়াকত আলীর এর নেতৃত্বে শহরের মল্লিক বাড়ির মোড় থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন
সড়ক প্রদক্ষিন শেষে স্বাধিনতা উদ্যানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক
এম এ সালাম। জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, বিএনপি নেতা ,শেখ শাহেদ আলী রবি, ,সৈয়দ নাসির আহম্মেদ মালেক, খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদল নেতা মোঃ সুজন মোল্লা, জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, শ্রমিকদল নেতা বেদার হোসেনসহ বিএনপির বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা জানান, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সাংসদ নির্বাচনে বিএনপির
প্রার্থীকে বিজয়ী করতে হবে এবং দল ¶মতায় গেলে শ্রমিকদের ন্যায্যতা দাবী
বাস্তবায়ন করতে হবে।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের
মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি
দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা
হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category