• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে বসত ঘরে ঢুকে হামলা, আহত -৩

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
পূর্ব বিরোধের জের ধরে বাগেরহাট সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের কিবরিয়া শেখ (২৬) এর বসত বাড়িতে হামলা করেছে প্রতিপক্ষরা। এতে কিবরিয়া শেখসহ তার স্ত্রী তানিয়া বেগম (২২) ও মাতা অহিদা বেগম (৪৮) আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী কিবরিয়া শেখ বাদি হয়ে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হামলায় আহত কিবরিয়া শেখ সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত বজলুর রহমান শেখের ছেলে।
হামলায় আহত কিবরিয়া শেখ তার লিখিত অভিযোগে জানান, বুধবার (১৯ অক্টোবর) দুপুরে আমি আমার বসত ঘরে অবস্থান কালে আমার পাশ^বর্তী মোঃ তরিকুল ইসলাম, মোঃ মিলন শেখ, মোঃ লিটন শেখ, শিরিনা বেগম ও সূজন শেখ রামদা, লোহার রড, লাঠি সোটা সহ বিভিন্ন দেশীয় নিয়ে আমার বসত বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে। আমিসহ আমার পরিবারকে অকথ্য ভাষায় আলিগালাজ করে। তারা পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার বসত ঘরে ঢুকে আমার উপর হামলা করে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট শুরু করে ও ঘর থেকে উঠানে নিয়ে যায়। আমাকে বাচাতে আমার মা অহিদা বেগম ও স্ত্রী তানিয়া বেগম এগিয়ে আসলে হামলাকারীদের আঘাতে আমিসহ আমার মা ও স্ত্রী রক্তাক্ত জখম হই। এসময় হামলাকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে ঘরে থাকা এনজিওর লোন উত্তলনের ৮০ হাজার টাকা নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোসীদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category