• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে বিজয় মিছিল, সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে স্লোগান

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরে সারাদেশের মত বাগেরহাটেও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। বিকেল থেকে বাগেরহাট জেলা জুড়ে আনন্দ মিছিল শুরু হয়। প্রত্যন্ত গ্রাম থেকে আসা খন্ড খন্ড মিছিলে উৎসবের নগরীতে পরিনত হয় বাগেরহাট শহর। সন্ধ্যার পরেও শহরে মিছিল করতে দেখা গেছে ছাত্র জনতাকে।

এদিকে বাগেরহাট শহরে বিভিন্ন দলের ব্যানারেও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন দলের ব্যানারে মিছিলকারীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। দেশ আবার স্বাধীন হয়েছে, জাতি রক্ষা পেয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ গেলি কই এ ধরণের স্লোগান দিতে দেখা গেছে মিছিলকারীদের।

এছাড়া বাগেরহাটে বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কাযালয়ে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
অন্যদিকে সন্ধ্যার আগ মুহুর্তে মাজার মোড়ে সেনাবাহিনীর গাড়ি আসে। তখন আগে থেকেই জড়ো হওয়া ছাত্র জনতা সেনাবাহিনীকে স্বাগত জানিয়ে স্লোগান দেয়। আগামীতে সেনাবাহিনী সরকার দরদার এই বলে স্লোগান দেন জনতা।

এদিকে বাগেরহাটে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করার খবর পাওয়া গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category