• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে সনাকের আয়োজনে দু’দিনব্যাপী তথ্যমেলা উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে দু’দিনব্যাপী তথ্যমেলা। বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানে তথ্যমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তথ্যমেলায় জেলা পর্যায়ের ২৬টি সরকারি ও বেসরকারী ষ্টল থেকে তাদের সেবা ও তথ্য অধিকার আইন সম্পর্কে নাগরিকরা জানতে পারছে।
বাগেরহাট জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে তথ্যমেলার উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম্ঈুনুল ইসলাম, খুলনা টিআইবি কর্মকর্তা ফিরোজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার বকসি, বাগেরহাট জেলা আনইজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, তথ্যমেলার আহবায়ক অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
বুধবার বিকাল ৩টায় তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম উপস্থাপনা,দুনীতি বিরোধী ভিডিও প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব, কুইজ ও প্রীতি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category