• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা নিহত হওয়ার ২৪ ঘন্টা পার হলেও এখনো আটক বা মামলা হয়নি

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা নিহত হওয়ার ২৪ ঘন্টা পার হলেও রবিবার বিকাল পর্যন্ত কোন মামলা বা কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে নিহত আওয়ামীলীগ নেতা শেখ আনারুল ইসলাম ওরফে আনা’র (৫৫) এর ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন শেষে রবিবার বিকালে বাড়িতে এসে পৌছেছে।এসময় স্বজনদেও আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে।স্ব^জনরা খুনীদের শাস্তি দাবী করেছে। গতকাল শনিবার চিহিৃত সন্ত্্রাসী কালা সোহেল ও দলের হাতে বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদকআনারুল ইসলাম ইসলাম আনা’র নিহত হয়। মৎস ঘের দখলকে কেন্দ্র করে হাতুড়ী ও লোহার রড দিয়ে আনারকে পিটিয়ে আহত করলে বাগেরহাট সদর হাসপাতালে তাকে প্রেরন করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা েেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে মারা যান আওয়ামীলীগের এই নেতা। তার মৃত্যুতে দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রতিবাদ বা নিন্দা জানানো হয়নি।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে বৈটপুর এলাকায় মাছের ঘের থেকে ফেরার পথে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের চিংড়ি গবেষনা কেন্দ্রর সামনে বাগেরহাট পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। এর আগে সকালে কথা কাটাকাটি ও হুমকি কি প্রদান করে সন্ত্রাসীরা। । নিহত আওয়ামী লীগ নেতা শেখ আনা বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল গনি শেখের ছেলে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম আরো জানান, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ওরফে আনা’র খুনীদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা করা হচ্ছে। পরিবারের কেউ লিখিত অভিযোগ না নিয়ে আসায় এখনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category