• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগেরহাটে সারের বস্তায় হুক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি |।

ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে বাগেরহাটের কচুয়ার ধোপাখালী ইউনিয়নে
মেসার্স রুমি এন্টার প্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাষা বাজারে সারের ডিলার মেসার্স রুমি এন্টার প্রাইজকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক বাগেরহাট শরিফা সুলতানা।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা। অভিযানে সরকারি নিয়ম ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অধিদপ্তর জানায়, ইউরিয়া সারের বস্তায় হুক মারলে ভেতরের সার অপচয় হয় এবং কৃষকের ক্ষতি হয়। এজন্যই এ ধরনের কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ।
বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন,সরকারি ষাঁড়ের বস্তায় লেখা আছে হুক লাগাবেন না, কিন্তু হুক লাগিয়ে স্যারের বস্তা নামিয়েছেন, স্যারের বস্তায় হুক লাগালে
সারের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং এতে কৃষক ক্ষতিগ্রস্থ্য। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলার কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন বিসি আইসি ডিলার মেসার্স রুমি এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category