• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় শহীদ মিনার চত্ত¡রে এসে শেষ করা হয়।

এসময় জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্মসম্মাদক শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম অজাদ বুলু, বিএনপি নেতা মেহেবুবুর হক কিশোর, সিরাজুল ইসলাম, জাসাস এর সভাপতি মো কামরুজ্জামান, জিয়া পরিষদের আহবায়ক হাসিবুল রহমান, যুবদল নেতা আয়ুব আলী বাবু, সাজ্জাত হোসেন, শেখ ওমর আলী মুন্না, ছাত্র দল সভাপতি ইমরান খান সবুজ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বিপুল ঢালী, নিত্ব্য রঞ্জন ঘোষ, প্রদীপ বসু সন্তুসহ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান। আগামী দিনে সনাতনী সম্প্রদায়ের মানুষের কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category