• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাট জেলে কামাল হোসেন নামে এক হাজতীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। মৃত কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌর এলাকার সাংকিভাঙ্গা গ্রামে মোখলেছুর রহমান এর পুত্র ।

হাসপাতাল ও কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টারদিকে কামাল হোসেন অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে জেল কর্তৃপক্ষ তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎষক তাকে ভালোভাবে দেখেন এবং তারা জানান রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

কামাল হোসেন এর মৃত্যুর বিষয় বাগেরহাটের জেলার আবদুল্লাহেল আল আমিন মুঠোফোনে জানান, আমি ছুটিতে আছি ডেপুটি জেলারের সাথে কথা বলতে বলেন তিনি।

ডেপুটি জেলার মফিজুরর রহমান সাকিল মুঠোফোনে বলেন, আমি অনেক ব্যস্ত আছি এখন কিছু বলতে পারবনা। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ এম এম ফয়সাল ইসলাস স্বর্ন বলেন, রাত ১১ টা ১৫ মিনিটের সময় কামাল হোসেন নামে এক রোগীকে এখানে আনা হয়।

ওনাকে আমরা মৃত অবস্থায় পাই বাগেরহাট জেল খানা থেকে রোগিটি এসেছিল । আমরা এখনই বলতে পারছিনা আসলে কি কারনে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত শেষে প্রকৃত কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category