• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে
সংবর্ধনা দিলেন পুলিশ সুপার। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন ক¶ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামের সঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, নীহার রঞ্জন
সাহা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি এস এম রাজ,সহ সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল
হক, দপ্তর ও গ্রন্থগার সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি
সম্পাদক এস এম আমিরুল হক, ক্রীড়া সম্পাদক আল আমিন খাঁন, নির্বাহী সদস্য
শেখ হেমায়েত হোসেন, মোঃ ইয়ামীন আলী, আবু সাঈদ শুনু, সদস্য ফকির হাসান
আলী, মামুন আহম্মেদ প্রমুখ।
বাগেরহাট পুলিশ সুপার বলেন, বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত
কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা জন্যই এই আয়োজন। সাংবাদিক ও
পুলিশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশের বন্ধু সাংবাদিক। আমরা
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। কোন কারণে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
যাতে নষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশ যাতে আরো
জনবান্ধব হয়, সেই ল¶্যে আমরা কাজ করবো।
তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে
আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি ¯^াভাবিক
রেখে অপরাধ নিয়ন্ত্রণ করা ও সাধারন মানুষের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত
পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল
দিয়ে বরণ করে নেন সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category