• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রপ্ত উপ পরিচালক নাজমুন নাহার কে প্রত্যাহার

দিনকাল বিডি / ৪২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের সেই ভারপ্রপ্ত উপ পরিচালক নাজমুন নাহার কে অবসেষে প্রত্যাহার করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব সাইডে অফিস আদেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইসরাত স্বাক্ষরিত এক আদেশে এতথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন কে উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাট এ
অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
উপ পরিচালক নাজমুন নাহারের প্রত্যাহারের খবর বাগেরহাটে পৌছানোর পর মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে হাফছেড়ে বেছেছে। নাম প্রকাশে এক এনজিও কর্মকর্তা জানান, আমরা বোধহয় দূর্নীতি গ্রস্থ অফিসারের হাত থেকে রক্ষা পেলাম। মঙ্গলবার ও দুই জহাজার টাকা দিয়েছি এক প্রত্যয়ন আনার জন্য। একই প্রত্যয়ন উপজেলা নির্বাহী অফিসাররা ফ্রি দিয়েছে।
প্রশিক্ষক লায়লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ষ্টাটাসে বলেছে আজ ও আমি সহ আমার প্রশিক্ষনাথীদের অফিস থেকে পানি খাওয়া বন্ধ করে দিয়েছে । এবিষয় লায়লা মুঠোফোনে জানান, প্রতিদিনের মত আমরা পানি খাই অফিসের টাকায় । আজ অফিস থেকে আমাকে জানান হয়েছে উপ পরিচালক নাজমুন নাহার ম্যাডাম পানি দিতে বারন করেছে। এরকম নির্যাতন আমাদের উপর করছে। এক প্রশ্নের জরাবে লায়লা জানান, আমি এ ডিসি স্যারের কাছে ওনাদের অনিয়ম, দূর্নিতীর বিষয়গুলি বলেছি। তদন্ত কমিটি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে এর জেরধরে আমাদের পানি খাওয়া বন্ধ করে দিয়েছে।
উলেখ্য গত ২ নভেম্বর থেকে ধারা বাহিক ভাবে দিনকাল বিডি সহ বিভিন্ন পত্র পত্রিকায় বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার ও অফিস সহকারী পতিত পবন রায়ের অনিয়ম, দূর্নিতীর খবর প্রকাশিত হওয়ার পর গত ১৫ নভেম্বর অফিস সহকারী পতিত পবন রায় কে খুলনার দাকোপ উপজেলা মাহিলা বিষয়ক অধিদপ্তরে বদলী করা হয়। তার একদিন পর আজ বৃহস্পতিবার বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের ভার প্রাপ্ত উপ পরিচালক নাজমুন নাহার কে প্রত্যাহার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন মহল বলছে, অনিয়ম, দূর্নীতির শাস্থি শুধু বদলী ? এরা যেখানে যাবে সেখানে ই পবন ও নাজমুন রা এরকম অনিয়ম, দূর্নীতি করবে। এদের শাস্থি হওয়া উচিত। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category