• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বাঘায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সামজ গঠনে সাক্ষরতার প্রসার’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার(৮ সেপ্টেম্বর) বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: জুয়েল আহাম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৬ সালে জাতিসংঘ বিশ্বব্যাপী দিবসটি পালনের নেয়। ১৯৭২ সালে বাংলাদেশে প্রথম বারের মতো সাক্ষরতা দিবস উদযান করা হয় এবং ১৯৭৩ সালে সাক্ষরতা অভিযান শুরু হয় । দেশে স্বাক্ষরজ্ঞান ৭৬ ভাগ, ২৪ ভাগ মানুষ এখনো নিরক্ষর রয়ে গেছে। নিরক্ষতা দূরিকরণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category