• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় আমবাগানে ইয়াবা বেচা কেনার সময় ৪জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

বাঘায় বেচা কেনার সময় ৩০ হাজার টাকা মূল্যের ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার জোতকাদিরপুর গ্রামের রনজিত এর ছেলে জুয়েল(৩২), কিশোরপুর গ্রামের সুরাত আলীর ছেলে বাবুল আলী(৪৫), বাঘা পৌর এলাকার চাকিপাড়ার সাহজান এর ছেলে সাঈদ(২১), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সৌরভ আহসান ওরফে বাপ্পি(২৩)কে গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি মডেলের ডিসকভার একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (বাঘা থানার মামলা নং-০২ তাং-০২/০২/২৬ ইং)। মঙ্গলবার(০৩-০২-২৬)আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারি অফিসার জানান, সোমবার (০২-০২-২৬) বিকেল সোয়া ৫টায় বাঘা পৌরসভার চাকিপাড়া গ্রামের উজিরের আমবগান থেকে গ্রেপ্তার করা হয়। জুয়েল ও বাবুল আলী চাকিপাড়ার সাঈদ ও সৌরভ আহসান ওরফে বাপ্পির কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল।
এছাড়াও একই দিন সোমবার জিআর নং-৩০৯/২৪(শিব) সংক্রান্তে ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার ভানুকর- মীরগঞ্জ গ্রামের মাহাবুব মন্ডলের স্ত্রী আসমা খাতুন ও জিআর নং-১৭১/২১(বাঘা) সংক্রান্তে ওয়ারেন্ট ভুক্ত চক রাজাপুর গ্রামের এলাহী প্রামানিকের এর ছেলে রিজনকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান,মঙ্গলবার(০৩-০২-২৬) বিধি মোতাবেক সদর কোর্ট রাজশাহীতে প্রেরণ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category