• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় খাদ্য সামগ্রী নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীর পাশে দাঁড়ালো ছাত্রদল নেতা শামীম সরকার

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী বা অসহায় ব্যক্তির পোস্ট দেখে এগিয়ে এসেছেন মানবিক ছাত্রনেতা। এই ধরণের মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে ।
জানা যায়,গনমাধ্যম এক কর্মীর আইডি থেকে দৃষ্টি প্রতিবন্ধীর ভাইরাল পোস্টের খবর পেয়ে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার সরাসরি খোঁজখবর নিয়ে প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন। শামীম সরকার বাঘা উপজেলার সরেরহাট গ্রামের বাসিন্দা।
সোমবার (৩০মার্চ) ২৫ কেজি চাউল, ১০ কেজি ময়দা, ২ কেজি তেল, ২ কেজি ডাউল নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল ইসলামের বাড়িতে হাজির হন শামীম সরকার। এরকম উদ্যোগের ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি অন্যান্যরাও দায়বদ্ধতা অনুভব করছেন।
অনেকেই মন্তব্য করেছেন,প্রযুক্তির সঠিক ব্যবহার প্রমাণ করে যে, প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার সমাজের অসহায় মানুষদের জন্য বড় ধরণের সহায়তা নিয়ে আসতে পারে ।
তারা, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধুমাত্র সীমাবদ্ধতা বা আবেগের জায়গা থেকে না দেখে, তাদের সাফল্য ও প্রয়োজনের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শরিফুল ইসলাম রাজশাহীর বাঘা পৌরসভার বাজুবাঘা গ্রামের মৃত বিচ্ছাদ প্রামানিকের ছেলে। স্থানীয় রবিউল ইসলাম জানান, তার মাও দৃষ্টি প্রতিবন্ধী। আগে মা ছেলে দু’জনেই ভালো ছিল। অসুখের কারণে আগে তার মা এবং দৃষ্টি হারান শরিফুল। বাড়ির পাশের নাস্তার ধারে ছোট্র একটি দোকান চালান শরিফুলের স্ত্রী। এভাবেই সংসার চরে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category