• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় জাতীয় সমবায় দিবস পালিত, ‘‘ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ’’

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : ছবি সংযুক্ত
রাজশাহীর বাঘায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি,জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১-১১-২০২৫) ‘‘ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ’’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজন করে। সভায়, উন্নত দেশের আদলে সমবায় সমিতির কার্যক্রম অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র বিমোচনের লক্ষে সুবিধাভোগীদের সমভাবে নিয়ন্ত্রণ ও নিজেদের ভাগ্যেউন্নয়নে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায়,প্রধান অথিতির বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,একতা,সততা ও সমাঝোতা হচ্ছে সমবায়ের মূলনীতি। ইউরোপে শিল্প বিপ্লবকে কেন্দ্র করে এর উৎপত্তি। ব্রিটিশ ভারতের লর্ড কার্জন সর্ব প্রথম ১৯০৪ সালে সমবায় আইন জারি করেন। এই আইনের মাধ্যমেই উপমহাদেশে সমবায় আন্দোলনের অভিযাত্রা শুরু হয়।
বিশেষ অতিথি- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি বলেন-দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ.দশের লাঠি একের বোঝা-বহুল প্রচলিত প্রবাদ বাক্যগুলো নিয়ে বাংলাদেশের সমবায় আন্দোলনকে অগ্রসর হতে হয়েছে।
সমবায়ের মূল নীতি উপস্থাপন করে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি ও উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম। তিনি বলেন, একতাই বল এ চিরন্তন সত্যকে প্রতিনিধিত্ব করে সমবায়। মূলতঃ সমবায় হলো সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্যে উন্নয়ন। যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং গণতান্ত্রিকভাবে পরিচালনা করে। সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা সমবায় অর্থনীতি নামে পরিচিত।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাঘা থানা গ্রাম্য চিকিৎসক বহুমুখি সমবায় সমিতির সাধারন সম্পাদক,সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,সমবায়ী আমিরুল ইসলাম,রেজাউল করিম ও চান মিঞা। আলোচনা সভা শেষে পুরুস্কার হিসেবে, সফল দুই সমবায়ীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, সহকারি সমবায় অফিসার আরজিনা খাতুন,সমবায়ী লিটন ভ’ঁইয়া,আদুরি খাতুনসহ নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ সদস্যগন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category