• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

দিনকাল বিডি ২৪ / ৫৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা(রাজশাহী) প্রতিনিধি,

বাঘায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন, শলুয়া, চারঘাটের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ` আবু সাইদ চাঁদ`।
বক্তব্যে কালে এমপি আবু সাইদ চাঁদ বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদেরকে উৎসাহিত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার`।স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ। তিনি বলেন, শিক্ষার্থীদের আগ্ৰহী করে তুলতে বিশেষ এই আয়োজন করা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি সেরাজুল হক,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ` ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি , আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক `মোস্তাক আহম্মেদ বিল্টু,অধ্যক্ষ জহুরুল ইসলাম, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা রওনক ও `লিখন আহমেদ`।
বক্তরা বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর। এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৩৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও নগদ অর্থ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category