• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় ধর্মীয় সম্প্রীতি সবচেয়ে বড় শক্তি-চাঁদ

দিনকাল বিডি / ২৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী জেলার আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যকালে আবু সাঈদ চাঁদ বলেন, “বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। ধর্মীয় সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে বিভাজন নয়, ঐক্য। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় শতশত সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীর্ষে ভোট দেওয়ার একাত্মা প্রকাশ করেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামিম সরকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকারের সঞ্চালনায় উপজেলার পাকুড়িয়ার পালপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলার সার্বিক তত্ত্বাবধানে
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব, আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল ,সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ্ আহম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি , আহসান মাহমুদ আজমুল,মনিগ্রাম ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন রিয়েল,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম,চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলুসহ আরও অনেকে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category