• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় প্রশাসন মুক্ত হলো মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিট কমান্ডের নিকট দায়িত্ব হস্তান্তর

দিনকাল বিডি ২৪ / ৫৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তর-গ্রহন করা হয়েছে। সোমবার(২২-০৯-২০২৫) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বাঘা উপজেলা ইউনিট এর সদ্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান(শফি)’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও নির্বাহি অফিসার শাম্মী আক্তার। এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার(ভ’মি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য- বীর মুক্তিযোদ্ধা আনছার আলীসহ মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার হোসেন পলাশ প্রমুখ।
জানা যায়, ২০১৭ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব(প্রষান) জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৯৭২৭/২০১৭ এর ১২-০৭-২০১৭ তারিখের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর গঠনতন্ত্রের ১৬ (৫) ধারা মোতাবেক উপজেলা কমান্ড কাউন্সিলের পরবর্তী নির্বাচিত কাউন্সিল গঠনের পূর্ব পর্যন্ত অন্তবর্তী সময়ের জন্য উপজেলা কমান্ড কাউন্সিল এর প্রশাসক হিসেবে কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা কমান্ড কাউন্সিল এর আওতাধীন আর্থিক বিষয়াদিসহ দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর”২৫ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন স্বাক্ষরিত পত্রে বাঘা উপজেলা ইউনিট কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট এডহক অনুমোদন দিয়েছেন। গঠিত কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান(শফি), যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য- বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। বিষয়টি নিশ্চিত করেছেন উপলো নির্বাহি অফিসার শাম্মী আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category