• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় সচেতনতা কর্মসূচি বাস্তবায়নে সুষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৮১ Time View
প্রকাশঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সচেতনতা কর্মসূচি বাস্তবায়নে-৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাঘা উপজেলার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্টিত হয়। বাঘা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এতে অংশগ্রহন করেন আড়ানী পৌরসভার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর,রাজনৈতিক-সুশীল সমাজের ব্যক্তিবগ ও শিক্ষক ।
কর্মশালায় প্রেজেনটেশন উপস্থাপনের মাধ্যমে বিষয় ভিক্তিক আলোচনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোস্যাল ডেভলোপমেন্ট অফিসার বাবুল আখতার,সহকারি প্রকৌশলী এইচ এম শাহিন।
উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শশী শবনব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা জনস্বাস্ত্য প্রকৌশলী আবদুল মোমিন, আড়ানী পৌরসভার উপসহকারি প্রকৌশলী সোহেল রানা, আড়ানী পৌরসবার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা আড়ানী পৌর জামায়াতের আমির মনিরুল আজম জিঞ্জ,অধ্যাপক রাম গোপাল,শিক্ষক সঞ্জয় কুমার দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category