• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় স্বদেশ বাণী’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনকাল বিডি / ২২০ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী)প্রতিনিধি ঃ
‘আমরা মাতৃভূমির পক্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে ৯ বছর পেরিয়ে ১০ বছরে পাঁ রাখলো রাজশাহী থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী. কম। ২০১৬ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করেছিল জনপ্রিয় এই নিউজ পোর্টালটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা,আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সম্মানিত অতিথিরা স্বদেশ বাণী লিখা কেক কাটেন। এতে সভাপতিত্ব করেন স্বদেশ বাণী’র বাঘা প্রতিনিধি আব্দুল হামিদ মিঞা।
আলোচনকালে বক্তারা বলেন,পত্রিকাটি প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনাম অর্জন করেছে। অনেকগুলো অনলাইন পত্রিকার মাঝে একটি যুগান্তকারী ও নিয়মতান্ত্রিক গণমাধ্যম হিসেবে ইতোমধ্যে পাঠকের মন জয় করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান, শিক্ষক ও সাংবাদিক আসলাম আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন, প্রভাষক আব্দুল হানিফ মিয়া, সাংবাদিক লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা ,সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন- সাংবাদিক সুব্রত কুমার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞাসহ জাতীয় ও স্থানীয় দৈনিকসহ অনলাইন পোর্টাল নিউজের সাংবাদিক ও-সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category