• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাসুদ নামে একজজন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মে, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়কালে শুক্রবার ( ৮/৫/২০২৬) দুপুর দেড়টায় বাঘা থানার পারসাওতা বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের পুত্র মাসুদ রানা (৪০)কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার হেফাজত হইতে মাদক দ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মাসুদ মাদক দ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করে। ইতিপূর্বেও মাদক মামলায় জেলে ছিল বলে জানায় পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় অফিসার ফোর্স সহ বাঘা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান,গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category