• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় আগুনে পুড়লো ঘর-আসবাবপত্র,নগদ টাকা, ক্ষতি ১০ লাখ টাকা

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় রান্না ঘরের আগুন ছড়িয়ে ৪টি সেমিপাাঁকা ঘর,১টি রান্না ঘর ও নগদ ১লাখ টাকা সহ আসবাবপত্র পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের হারুনুর রশিদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা কার্যালয়ের সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রন করলেও তার আগেই ১টি রান্না ঘর, সেমিপাঁকা ৪টি ঘরের আসবাবপত্র, ফ্রিজ,টিভি, ও নগদ ১টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তার ভাষ্য,১০ লাখ না হলেও ৮লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category