• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘা উপজেলায় কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ বুধবার, ১২ জুন, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সঠিক ব্যবস্থাপনায় প্রবাসে কর্মসংস্থানের লক্ষে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থা পন করেন রাজশাহী জেলা কর্মসংস্থান ও জন শক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আখলাখ-উজ জামান।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আখলাখ-উজ জামান বলেন, আমাদের দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ বেকার জীবন যাপন করছে। তাদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ কর্মসংস্থান ও জন শক্তি অধিদপ্তর ব্যুরো। আমি সেই অধিদপ্তরের একজন ক্ষুদ্র কর্মকর্তা। বর্তমানে আমাদের দেশের লক্ষ-লক্ষ বেকার মানুষ তাদের কর্মসং স্থানের জন্য বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। আমরা চাই বিভিন্ন কাজের প্রতি দক্ষতা অর্জন করে তারা সঠিক পথে ও সরকারী ব্যবস্থা পনায় বিদেশে পাড়ি জমাক। এতে করে এক দিকে যেমন বৈদেশীক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে উপকৃত হবে দেশ , অন্য দিকে আর্থিক ভাবে লাভবার হবে প্রবাসে পাড়ি জমানো বেকর মানুষ গুলো। এর ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, আমরা শুধুমাত্র পড়া-শুনা এবং চাকরির পেছনে ছুটি। দেশের সকল মানুষকে তো চাকরি দেওয়া সম্ভব নয়। সুতরাং চাকরির পিছনে না ছুটে, আমরা নিজেদেরকে নিজেরা বিভিন্ন কাজে দক্ষ হিসেবে যদি গড়ে তুলতে পারি তাহলে এদেশে বেকারত্ব দূর হবে এবং সমাজে যত সমস্যা রয়েছে তা অনায়াসে সমাধান হবে। তিনি এই সেমিনারের বিষয় বস্তু ও উদ্দেশ্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার জন্য আহবান জানান।

এ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, বাঘা রহমোতুল্লাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ,শিক্ষক, সুধীজন, ইমাম, বিভিন্ন পত্রিকার প্রায় ত্রিশজন সাংবাদিক, বনিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বে-সরকারী প্রতিষ্ঠান (এনজিও)র প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category