• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘা চারঘাটের শিক্ষার্থী-জনসাধারনের সুবিধার্থে- চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবি

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি,

চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাস বানেশ্বর-বাঘা হয়ে ইশ্বরদী রুটে চলাচল অব্যাহত রাখার দাবিতে বাঘা উপজেলায় দুটি সংগঠনের পক্ষ থেকে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে, শিক্ষার্থী-জনসাধারনের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাসটি বানেশ্বর-বাঘা হয়ে ইশ্বরদী রুটে চলাচল অব্যাহত রাখার দাবি করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর গুরুত্বপূর্ণ জনপদকে সংযুক্ত করে বিআরটিসি বাস সার্ভিসটি দীর্ঘদিন ধরে যাত্রীসাধারণকে সুলভ, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা দিয়ে আসছে। এই রুটের বাস চলাচল শুরু হলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবীসহ নিম্ন আয়ের যাত্রীরা সুবিধা পাবে।
তাতে আরো উল্লেখ করা হয়, বাঘা চারঘাটের মানুষের প্রাণের দাবি ও দীর্ঘদিনের প্রত্যাশা এবং জনদূর্ভোগ নিরসনের জন্য সরকারি প্রজ্ঞাপনে গত ২৪ নভেম্বর(২৪-১১-২০২৫) রহনপুর (চাপাইনবাবগঞ্জ) থেকে চারঘাট-বাঘা হয়ে কাজিরহাট (শরিয়তপুর) পর্যন্ত বিআরটিসি বাস চলাচল শুরুর বিষয়টি জনস্বার্থে অবগত করা হয়। এর আলোকে গত ২৬ নভেম্বর’২৫ এই রুটে চলাচল শুরু করে। এটা ছিল অত্যন্ত আনন্দের। কিন্তু শুরু প্রথম দিনেই বাস শ্রমিকের বাধায় পড়ে বন্ধ হয়ে যায়। সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই রুটে বিাারটিসি বাসটি চালু রাখার জন্য রাজশাহী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

বৃহসপতিবার(০৪-১২-২০২৫) বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার-এর মাধ্যমে জেলা প্রশাসক, রাজশাহী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটি এবং পিপলস ফোরাম ফর গুড গভর্ন্যান্স (পিএফজি) বাঘা উপজেলা কমিটি।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা শাখার সভাপতি ড.আব্দুস সালাম, পি এফ জি বাঘা উপজেলার এম্বাসেডর সুরুজ্জামান সুরুজ, বাপার বাঘা উপজেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, বাপার বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, আমিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা রানু আক্তারী, পিএফজি সদস্য শাপলা খাতুন, কো অর্ডিনেটর উত্তম কুমার পাল, সহকারী অধ্যাপক নীরেন্দ্রনাথ সরকার, আব্দুল হামিদ মিয়া, শরিফুল ইসলাম,আলমগীর হোসেন প্রমুখ।

অবগতি ও ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি ্েরপরন করা হয়- রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী,বাঘা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, বাঘা, বিআরটিসি, পাবনা,বেসরকারী বাস মালিক সমিতি, রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category