• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘা পৌরসভার নির্বাচন ২৯ ডিসেম্বর

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর)এসএম সামসুজ্জামান,পরিচালক(জনসংযোগ) ও যুগ্ন সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তফশিল ঘোষনা করা হয়েছে। প্রজ্ঞাপনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহনের কথা উল্লেখ করা হয়েছে। সেই মোতাবেক বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,বিকেলে বাঘা পৌর সভার নির্বাচন সংক্রান্ত পত্র পেয়েছেন। তিনি জানান, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০জন ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। সর্বশেষ নির্বাচন হয়েছে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category