• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘা পৌর নির্বাচনে ৪,৮৪৬ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী

দিনকাল বিডি / ৩১৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৪,৮৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। পৌরসভার ১১ টি কেন্দ্রের ফলাফলে আক্কাছ আলী ‘জগ’ প্রতীকে পেয়েছেন ১২০৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট। বুহসপতিবার(২৯-১২-২০২২) রাত ১০ টায় এই ফলাফল ঘোষনা করেন পৌর নির্বাচনে রির্টানিং অফিসার আবুল হোসেন। ঘোষিত ফলাফলে অপর মেয়র প্রার্থী বিএনপির স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন‘কম্পিউটার’প্রতীকে পেয়েছেন১,৯৮৩ ভোট, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ‘নারিকেল গাছ’ প্রতীকে পেয়েছেন ৩,৪৮৫ ভোট,দলবিহিীন স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস‘মোবইল ফোন’ প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১৪,১১০। বাতিল ভোটের সংখ্যা ৪৫। মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬৬৯। ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে ৯০টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।। নির্ধারিত সময় শেষ হলেও, বেশ কয়েকটি কেন্দ্রে সন্ধ্যার পরেও অবস্থানরত ভোটারদের ভোটগ্রহণ করতে দেখা গেছে। রিটার্নিং অংিফসার আবুল হোসেন বলেন, ধীরগতির বিষয়টা হচ্ছে, এখানে একজন ভোটার তিনটা ব্যালটে ভোট দেন। তারা ভোট দেওয়ার আগে চিন্তা করতে সময় নেন। এছাড়া অনেকে এবারই প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন। এসব কারণে কিছুটা সময় লেগেছে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মুজিবুল আলম বলেন, বলেন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category