• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘা পৌর নির্বাচন : মেয়রসহ ৬১ প্রার্থী মনোনয়নপত্র বৈধ

দিনকাল বিডি / ৩৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর। এই নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিল পদে ৪০ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩ জনসহ মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন অফিসার ও বাঘা পৌর নির্বাচনের রির্টানিং অফিসার আবুল হোসেন সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৈধ মেয়র পদে প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের নৌকার মনোনীত উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বর্তমান মেয়র আবদুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির আবদুল নুহু সরকার, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম, ইসরাফিল হোসেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম।
উল্লেখ্য, বাঘা পৌরসভার ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category