• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাড়ি নির্মাণ কাজে বাঁধা দিয়ে চাঁদাদাবি, মামলায় কারাগারে যুবক

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

চুরি ,ইয়াবা ব্যবসার সাথে জতিড় থাকলেও স্থানীয় নেতাদের ছত্রছায়ায় থাকার কারণে কেউ সাহস নিয়ে কিছু বলতে পারেননি। এবার এক কলেজ শিক্ষকের বাড়ি নির্মাণ কাজে বাঁধা দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে ধরা খেয়েছে টিুপু সর্দার (৩০)।
শুক্রবার(৩০-০১-২০২৬) তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে। একই পৌরসভার আড়ানী বাজার এলাকার কলেজ শিক্ষক শফিকুল ইসলাম বাদি হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।
ভুক্তভুগী কলেজ শিক্ষক শফিকুল ইসলাম জানান, আড়ানী পৌর বাজারের পাশে নতুন ভবন নির্মাণের কাজ করছেন। গত বৃহস্পতিবার বিকেলে টিপু সর্দার একটি মোটর সাইকেল যোগে তার বাড়িতে এসে মিস্ত্রীদের বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখতে বলেন।
কারণ জানতে চাইলে, বিএনপির জনৈক সিনিয়র নেতার নাম ভাঙ্গিয়ে তাঁর কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন টিপু সর্দার। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন। ওই ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার উপ-পরিদর্শক হারুন ইসলাম। লোকজন দেখে ও সোর-গোল শুনে সেখানে থেমে যান। পরে ভুক্ত ভুগী-সহ স্থানীয় লোকজনের মুখে বিষয় অবগত হয়ে টিপু সর্দারকে থানায় নিয়ে আসেন। এর পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বিগত বছরগুলোতে আ’লীগ নেতাদের ছত্রছায়ায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন টিপু সর্দার । পদ পদবীতে না থাকলেও দাপুটে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দেশের পট পরিবর্তনের পর বিএনপির কতিপয় নেতাদের ছত্রছায়ায় রাজনীতি সাথে যুক্ত হয়ে পথচলা শুরু করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু সর্দার নামে কোন ছেলেকে চেনেন না এবং তার দলের লোকজনের সাথে চলে-কি না সেটাও তার জানা নেই।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, টিপু সর্দারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। এলাকার লোকজনের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত নয়। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category