• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীবরদীতে পথসভা ও লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

শেরপুর প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে পথসভা ও লিফলেট বিতরণে করা হয়েছে। ২৩ নভেম্বর সকালে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগর পাড়া বাজারে পথসভার মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

তিনি বলেন, ১৩ই জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে জেলার বিভিন্ন থানা ও পৌরসভায় লিফলেট বিতরণ ও পথসভা করছি, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই গণঅভ্যুত্থান আন্দোলনে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের এক সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছে, আপনারা ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনলে আমরা সাম্য ও বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করবো, আপনারা ভোটের মাধ্যমে সাম্য ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদেরকে সহায়তা করবেন।

লিফলেট বিতরণ পথসভা ও গণসংযোগ কর্মসূচি উপজেলার লংগর পাড়া বাজার থেকে শুরু করে শ্রীবরদী পৌর সভা হয়ে কর্ণঝোড়া বাজারে এসে শেষ হয়।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আরিফ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান,পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category