• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি,

তথ্য হোক সত্য গনমাধ্যম চাই মুক্ত, গনমাধ্যমের মুক্তি, গনতন্ত্রের শক্তি” শ্লোগান কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসপালিত হয়েছে। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) সকালে এক বর্ণাঢ্য র‌্যলি বের হয়। র‌্যলিটি বাগেরহাট এলজিডি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশানি, ধানসিঁড়ি হোটেল এর সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সাংবাদিক, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে ধানসিড়ি ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন এ রসভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের পোগ্রাম অফিসার এম.ডি হাফিজুর রহমান, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ এর ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীম, সুশীল সমাজের নাগরিক গোপিনাথ সাহা ও নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় বাগেরহাট এর কয়েকটি এনজিও সংস্থা অংশগ্রহন করেন।

বক্তারা তাদের বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category