• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের ৫ সমন্বয়ক পদত্যাগ করেছেন

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫ সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী ওই ৫ জন হলেন- সমন্বয়ক সুমাইয়া সিকদার, সহ–সমন্বয়ক আল–মাশনূন, ধ্রুব বড়ুয়া, সাইদুজ্জামান রেদুয়ান ও ঈশা দে। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আল-মাশনূন।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যেগুলো অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, জবাবদিহিহীনতা ও ট্যাগা–ট্যাগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে প্রশ্নের জন্ম দেয়। আমরা মনে করি, সমন্বয়করা আমাদের সাথে সৎ নন। ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন, প্রভোস্টদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের উঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন।
জানা গেছে, ৫ জনের পদত্যাগের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়ক সহ বাকি থাকলেন আর মাত্র ২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category