• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ভয় পাবো না দাপটে, জবাব দেব ব্যালটে বাগাতিপাড়ায় জামায়াতের মহিলা বিভাগের নির্বাচনী সমাবেশ

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া প্রতিনিধি :

বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পেড়াবাড়ীয়া মাদ্রাসা হররুমে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

“তরুণ তোমার প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে তরুণ ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন,নাটোর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশের সৎ ও ঈমানদার নেতৃত্ব প্রতিষ্ঠায় তরুণদের জাগরণ সময়ের দাবি। ভয় নয়, দৃঢ় প্রত্যয় নিয়ে ব্যালটে জবাব দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা এ.কে.এম আফজাল হোসেন, জামায়াতের নাটোর জেলা কর্মপরিষদ সদস্য সাইফুন্নাহার সানজু ও শাপলা ইয়াসমিন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান (বেবী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীরাও এখন রাজনীতিতে সচেতন ও সোচ্চার। আমাদের প্রথম ভোট হোক সত্য, ন্যায় ও ইসলামী আদর্শের পক্ষে।

সমাবেশে স্থানীয় নারী ভোটার, তরুণ-তরুণী ও নেতৃবৃন্দ ব্যাপক উপস্থিতি ছিল।

নির্বাচন সামনে রেখে এমন আয়োজন এলাকায় রাজনৈতিক সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category